শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ : এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

প্রকাশিত: 5:31 PM, April 19, 2022

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের মধ্যে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো। মঙ্গলবার বিকাল সোয় ৪টার পর ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

 

এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30