নেদারল্যান্ডসে ট্রেনের সংঘর্ষ

প্রকাশিত: 1:17 PM, April 4, 2023

নেদারল্যান্ডসে ট্রেনের সংঘর্ষ
  • আন্তর্জাতিক ডেস্কঃঃ

পশ্চিম নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

 

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাত ৩টা ৩০ মিনিটে দেশটির পূর্ব দিকের ভুর্সকোটেন নামক একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। জরুরি পরিষেবা এবং চিকিৎসকরা ঘটনাস্থলে কাজ করছেন।

সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত থাকতে দেখা যায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031