বেলজিয়ামে ই-পাসপোর্ট সেবা পেল বাংলাদেশিরা

প্রকাশিত: 2:55 PM, August 21, 2023

বেলজিয়ামে ই-পাসপোর্ট সেবা পেল বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্কঃঃ
বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন হলো ই-পাসপোর্ট কার্যক্রম। গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা. শাহানারা খাতুন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রথম সচিব ও দূতাবাস প্রধান মো রেজাউল ইসলাম। এই অনুষ্ঠানে বক্তব্য দেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল,রাসেল মোল্লা, খালেদ মিনহাজ।

দুতাবাসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। যা দেশটিতে আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে। অনুষ্ঠানে আসা বেলজিয়াম প্রবাসীরা বাংলাদেশে দূতাবাস, ই-পাসপোর্ট সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

 

এ সময় ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়া আবেদন ফরম পূরণের প্রক্রিয়াসহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানানো হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031