মেক্সিকোতে আকস্মিক বন্যায় ৮ জনের প্রাণহানি

প্রকাশিত: 5:31 PM, September 26, 2023

মেক্সিকোতে আকস্মিক বন্যায় ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মেক্সিকোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজন মারা গেছে এবং দু’জন এখনো নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ সোমবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। বেসামরিক সুরক্ষা পরিষেবা এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত আটজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা জুয়ান ইগনাসিও অ্যারোয়ো ভেরাস্তেগুই বলেছেন, চলতি বছরের প্রথমদিকে বন উজাড় এবং অগ্নিকান্ডের কারণে অরণ্য এলাকার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যা আকস্মিক এই বন্যায় প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, মেক্সিকোয় হরহামেশাই বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031