করোনাভাইরাসের থাবা মিয়ানমারেও

প্রকাশিত: 3:48 PM, March 24, 2020

করোনাভাইরাসের থাবা মিয়ানমারেও

আন্তর্জাতিক ডেস্কঃঃ
বিশ্বের প্রায় সব দেশেই করোনাভাইরাস সংক্রমিত হলেও মিয়ানমারে এতদিন কোনো রোগী ধরা পড়েনি। দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারি চলছে।

 

প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত দেশের সংখ্যা। সেই তালিকায় এবার যুক্ত হলো মিয়ানমার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে প্রথমবারের মতো দুইজনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক।

 

তবে খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই দুই নাগরিকের মধ্যে একজন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারে ফিরেছেন, অপরজন ব্রিটেন থেকে ফিরেছেন। করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিল তাদের শরীরেও ভাইরাসটি বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে মায়নমারেরর এক বিবৃতিতে বলা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30