প্রবাসীদের দক্ষতা বাড়ানের আহ্বান কুয়েত রাষ্ট্রদূতের

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজেনে উদযাপিত জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে প্রবাসীদের দক্ষতা বাড়াতে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান।

 

সম্প্রতি জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন,‘কুয়েতে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন পেশায় আসা প্রবাসীরা নিদিষ্ট কাজের শেষে সময় সুযোগ থাকলে অন্য পেশায় দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।’

 

 

রাষ্ট্রদূত আরও বলেন, ‘কুয়েত সরকার স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে নার্স, টেকনেশিয়ানসহ দক্ষ শ্রমিক নেওয়া শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে অন্যান্য খাতে দক্ষ শ্রমিক সংখ্যা বাড়বে।এছাড়া সরকারিভাবে গৃহস্থালি বা বাসাবাড়িতে কাজের জন্য নারী শ্রমিকের ভিসা চালু ও লামানা প্রক্রিয়া শিথিল করা (বিশেষ অনুমিত) সহ অন্যান্যবিষয়ে চলতি বছরে বাংলাদেশ এবং কুয়েত দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করার বিষয়ে চেষ্টা চলছে।’

 

 

তিনি বলেন, ‘প্রবাসীদের ভিসার ফি কমান, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস।’

 

 

দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা গ্রুপকে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31