বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৪,আহত ২০

প্রকাশিত: 2:32 PM, March 25, 2020

বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৪,আহত ২০

ডেস্ক রিপোর্টঃঃ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) বেলা পৌনে ১২ টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, বগুড়া গামী লবণ বোঝাই ট্রাকের(ঢাকা মেট্রো ট-১৩-১৬৬৮) সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী লাব্বিক পরিবহন নামের যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে লবণ বোঝাই ট্রাক উল্টে চার জন যাত্রী নিহত হয়। এছাড়াও বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।শেরপুর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার রতন ইসলাম জানান, নিহত চারজনই পুরুষ। তারা লবণ বোঝাই ট্রাকের যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার তৎপরতা চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031