ভারতের অভিনেতা-অভিনেত্রীরা উদ্বিগ্ন

প্রকাশিত: 3:12 PM, March 25, 2020

ভারতের অভিনেতা-অভিনেত্রীরা উদ্বিগ্ন

বিনোদন ডেস্কঃঃ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সারা দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা বিনোদন জগতের অনেকেই রাত আটটায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে বিশেষ বক্তব্যের পরেই সোশাল মিডিয়ায় বাংলা বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

প্রায় সকলেই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন নিজেদের সোশাল মিডিয়া টাইমলাইন থেকে। কিন্তু পাশাপাশি কিছু উদ্বেগের কথাও উঠে এসেছে। এতদিন জানা ছিল ৩১ মার্চ পর্যন্ত লকডাউন। শুটিং বন্ধ হওয়ার ঘোষণার সময়ও তাই বলা হয়েছিল।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুটিং এপ্রিলের ১৬-১৭ তারিখের আগে শুরু হবে না। শুধু কলাকুশলীরা নন, শিল্পীদের বেশিরভাগই প্রতিদিনের সাম্মানিক নিয়ে কাজ করেন। প্রায় এক মাস শুটিং বন্ধ থাকা এবং স্টেজ শো বন্ধ থাকা মানে পুরোপুরি আয়বিহীন হয়ে পড়া তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর সোশাল মিডিয়া টাইমলাইনে লিখেছেন, ”আমরা যারা সরকারী চাকরি করি না, যারা পার ডে কাজ করে সংসার চালাই তারা হোম লোন, কার লোন, ফোন লোন, যে কোনও লোন কী করে দেবে? গভর্নমেন্টের এই বিষয়ে স্টেপ নেওয়া খুবই উচিত।

ডিজাইনার এবং অভিনেতা অভিষেক রায়ও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মূলত উদ্বিগ্ন খাদ্য সরবরাহ নিয়ে। জয়জিৎ তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে লেখেন,

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031