থাইল্যান্ডে আটক-১৯ বাংলাদেশি

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

থাইল্যান্ডে আটক-১৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কঃঃ
থাইল্যান্ডের তাক বাই জেলায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৯ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ আরও ১৮ বাংলাদেশিকে আটক করে।

 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, গত শনিবার রাতে আটক হওয়া ১৯ জনের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তারা সবাই বাংলাদেশি। পাসপোর্টগুলোর ১৫টিতে গত ৮ জানুয়ারি, ২টিতে ৯ জানুয়ারি থাই ইমিগ্রেশন ব্যুরোর এন্ট্রি স্ট্যাম্প ছিল। কিন্তু ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ১৯টি পাসপোর্টে যে ভিসা স্টিকার ছিল তা ভুয়া।

 

আটকরা পুলিশকে জানিয়েছে, তারা কম্বোডিয়ায় ছিল। যারা তাদের কম্বোডিয়ায় থাকার ব্যবস্থা করেছিল সেই দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করে থাইল্যান্ডে এন্ট্রি স্ট্যাম্প লাগিয়েছে। যাতে করে তারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যেতে পারে। এ জন্য তারা চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।

 

নরাথিওয়াত প্রাদেশিক ইমিগ্রেশন পুলিশ এবং তাক বাই থানা এই মানবপাচারকারী নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

 

গতবছর থেকে কম্বোডিয়া হয়ে থাইল্যান্ডে অবৈধভাবে বাংলাদেশি প্রবেশের সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া সম্প্রতি মানবপাচারকারী চক্রটির থাই ইমিগ্রেশন ব্যুরোর ভুয়া এন্ট্রি স্ট্যাম্প ব্যবহারের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তারা মালয়েশিয়ার ভিসা আবেদনের কাজে এই ভুয়া সিল ব্যবহার করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031