সিলেট ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
রোমানিয়া থেকে অবৈধভাবে হাঙ্গেরি ও সার্বিয়াতে প্রবেশের সময় ৩ বাংলাদেশিসহ ১৬ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। বাংলাদেশি ছাড়া বাকি অভিবাসীরা নেপালের নাগরিক বলে নিশ্চিত করেছে বুখারেস্ট।
রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি তিমিস কাউন্টির সেনাদ সীমান্তে আসা একটি গাড়ি থেকে তিনজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ওইদিন সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। ঝুঁকি বিবেচনায় গাড়িটি ভালোভাবে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি তল্লাশির একপর্যায়ে পুলিশ গাড়ির ট্রেলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত পণ্যের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায়। তারা গাড়িটির ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিলেন।