মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কমিউটার ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

গতকাল রবিবার রাতে দেশটির কাজাং এলাকার কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদসংস্থা বারনামা।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে।পরে রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ইসমাইল মালয়মেইলকে জানিয়েছেন, ‘ রবিবার রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, মালয়েশিয়ায় মেট্রোরেল, রেল, ভূগর্ভস্থসহ সব ধরনের রেললাইন রয়েছে। রেললাইনের দু’পাশেই ইস্পাতের শক্ত বেড়া দেওয়া থাকে যাতে রেললাইনে কোনো মানুষ ও জীবজন্তু প্রবেশ করতে না পারে। নিহত ওই তিন বাংলাদেশি কিভাবে এবং কোন পরিস্থিতিতে ট্রেনের সঙ্গে ধাক্কায় মারা গেল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031