সিলেট |
প্রকাশিত: 5:19 PM, March 26, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংক্ষিপ্ত পরিসরে শুধু জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।