কুয়েতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

কুয়েতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

মোঃবিলাল উদ্দিন/কুয়েতঃঃ

আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত হিজিল শাখার উদ্যোগে শুক্রবার রাতে পবিত্র ঈদে এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাফেজ দিদারুল ইসলামের সভাপতিতে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সাদেকের সঞ্চালনায় এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল আলম।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আহমদ সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম,অর্থ সম্পাদক বাবর উদ্দিন সহ অর্থ সম্পাদক তৌহিদ সাংগাঠনিক সম্পাদক নূর হোসেন সহ সাংগাঠনিক আলাউদ্দিন যুগ্ম সম্পাদক দিদারুল আলম ।

 

আরো উপস্থিত ছিলেন, জসীমউদ্দীন আওলাদ ভাই লাল মিয়া নুরুদ্দিন ইউসুফ শাকিল বেলাল,মাহাবুব মানিক পারভেজ হারুন সোহেল আসাব আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক তারেক হোসেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক মামুন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন মাওলানা কাউছার আহমদ সেলিম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031