দোয়ারাবাজারে অবাধে চলাফেরা

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

দোয়ারাবাজারে অবাধে চলাফেরা

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

করোনা ভাইরাস প্রতিরোধে দোয়ারাবাজারে সরকারি নির্দেশনা মানছে অনেকে। করোনা ভাইরাস প্রতিরোদের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বাড়িতে না থেকে খেলার মাঠ, রাস্তায়, বাজার,গ্রামের চায়ের দোকানে আড্ডা দিচ্ছে প্রতিনিয়ত। পরবর্তীতে স্থানীয় প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দোকান, ঔষুদের দোকান ছাড়া বাকি দোকান সমূহ বন্ধ রাখার নির্দেশ দেন। ব্যবসায়ীরা সেই নির্দেশে দোকানপাট বন্ধ রাখে।

আবার অনেকেই নির্দেশনা না মেনে খোলা রেখেছে দোকানপাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দোয়ারাবাজারের বিভিন্ন গ্রামে এসেছে লোকজন। তারাও ঘরে না থেকে রাস্তাঘাটে আড্ডায় মেতে ওঠেছে। জনসমাগম যেখানে বন্ধ রাখার নির্দেশ রয়েছে, সেখানে জনসমাগম বিরাজমান। গ্রামেই এখন ঈদের আমেজ। সচেতন মহল মনে করেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে কয়েক সপ্তাহ বাড়িতে অবস্থান করলেই করোনা ভাইরাসে আক্রান্ত থেকে রক্ষা পাওয়া যাবে। প্রশাসনের নজরদারী না বাড়ালে দোয়ারাবাজারে যেকোন সময় করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়বে বলে মনের করেন এলাকার সচেতন মহল।

দোয়ারাবাজার থানার ওসি মো.আবুল হাশেম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করায় যথেষ্ট। জনসচেতনতা বৃদ্ধির জন্য পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে।আমি নিজে টেংরাবাজার গিয়ে মানুষজনকে বলে এসেছি তার রেজাল্ট কি এই চিত্র? যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন,বসে আড্ডা দেওয়া যাবেনা।প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সোজা বাড়ী যেতে হবে। যারা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানবে তাদেকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দোকান, ঔষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকিবে। জনসমাগম ও কয়েকজন মিলে আড্ডা না দিতে নির্দেশনা দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930