নবীগঞ্জে মাঠে সেনাবাহিনীর মহড়া

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

নবীগঞ্জে মাঠে সেনাবাহিনীর মহড়া
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তা করতে নবীগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল।
গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে সেনা বাহিনীর এ দলটি। পরে বৈঠক শেষে তারা মাঠে নামে এবং সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া, বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। এরপর থেকে রাস্তাঘাটে দুইজনের বেশি লোক একত্রিত হলেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে প্রশাসন।
এ অভিযানটি শুরু করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। এতে সেনা বাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান কবিরের নেতৃত্বে সেনা বাহিনীর একটি বিশেষ দল টহল দেয়। এ সময় তাদের সহযোগিতা করে নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। বিশেষ করে নবীগঞ্জ উপজেলার কাজীরবাজার, ইনাতগঞ্জ, গোপলারবাজার, ইনাতগঞ্জ, আউশকান্দিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেন সেনা সদস্যরা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বিজত কুমার পাল বলেন- মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এখন নিয়মিত টহলে রয়েছে সেনাবাহিনীর। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে জরুরি সেবাপ্রদানকারী দপ্তর ব্যতীত সকল সরকারি- বেসরকারি অফিস ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করেছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031