কুয়েতে কৃষি কাজে নিয়োজিত বাংলাদেশী শ্রমিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

কুয়েতে কৃষি কাজে নিয়োজিত বাংলাদেশী শ্রমিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

বিলাল উদ্দিন /কুয়েত::

 

কুয়েতে কৃষি কাজে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি শ্রমিকদের সমস্যা,প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা শুনেন রাষ্ট্রদূত। কুয়েতের কর্মরত বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে দেশটিতে বাংলাদেশের দূতাবাস।

 

বুধবার দেশটির কৃষি অঞ্চল ইরাক সংলগ্ন আবদালি এলাকায় এ সভায় প্রবাসীদের সমস্যা ও অভিযোগ শোনা হয়। রাষ্ট্রদূত বিভিন্ন বিভিন্ন পরামর্শ দেন দেশের ভাবমূর্তি রক্ষা করতে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে পরামর্শ দেন। কুয়েত বাংলাদেশ কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা শুনেন।তিনি বলেন,প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার। অনুষ্ঠানটি আয়োজনে নিরলস কাজ করেছেন,নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদসহ আবদালিতে বসবাসরত বাংলাদেশি কৃষকরা। সভায় কুয়েত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন, জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ ও এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031