সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
যুদ্ধবিরতির শর্ত অনুযাী ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দেওয়ায় ইসরায়েলের সঙ্গে আলোচনা থামিয়ে রেখেছে সশস্ত্র গোষ্ঠী হামাস।গতকাল রবিবার হামাসের একজন নেতা বলেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সংলাপে যাবেন না। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শনিবার ছয় ইসরায়েলি জিম্মির বিনময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর। কিন্তু তারা তা করেনি। ইসরায়েলের দাবি, জিম্মিদের সঙ্গে খারাপ আচরণের কারণে তারা বন্দীদের মুক্তিতে বিলম্ব করছে।
হামাস নেতা মাহমুদ মারদায়ি বলেছেন, ‘ছয় জিম্মির বিনিময়ে যে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল, তা পূরণ হওয়ার আগ পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হবে না।’
তিনি বলেন, ‘মধ্যস্থকারীদের অবশ্যই শত্রুপক্ষকে বাধ্য করতে হবে যেন তারা চুক্তি মেনে চলে। ’
রবিবার সকালে হামাস এই বিলম্বের নিন্দা জানিয়েছিল। তারা একে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।