যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন কিমের বোন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক ::

মার্কিন উসকানির জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিন জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ায় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।তারপর কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্রে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া এর জবাব দেবে বলে।

গত রবিবার দক্ষিণ কোরিয়ার বুসানে বন্দর করে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী। দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই এই পদক্ষেপ। সেদিনই এই বছরের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া।

 

কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার পেটোয়া দেশ সংঘাতের রাস্তায় যেতে চায়। দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে। তাদের নিরাপত্তা যাতে শত্রুরা বিঘ্নিত করতে না পারে সেটা বিবেচনা করা হবে।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে।’

 

ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষবৈঠক করেছিলেন। এবারও ট্রাম্প বলেছেন, তিনি কিম জং উনের সঙ্গে দেখা করবেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছেন। তিনি আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা নাও করতে পারেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031