প্রথমবারের মতো হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫

প্রথমবারের মতো হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ::

প্রথমবারের মতো মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরেই মার্কিন সংবাদামাধ্যমে বিষয়টি খবর হলেও এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেছে হোয়াইট হাউস।তারা একটি প্রতিবেদন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজায় আটক মার্কিন বন্দিদের ভাগ্য নিয়ে আলোচনা করার জন্য মার্কিন বন্দিদের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাডাম বোহলারকে পাঠিয়েছে।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন।

লেভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘মার্কিন জনগণের সর্বোত্তম স্বার্থে বিশ্বব্যাপী ঝড় তোলা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট বিশ্বাস করেন। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এটিই আমেরিকার জনগণের জন্য সঠিক কাজ।’

ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লেভিট বলেছেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’  এই বিষয়ে ইসরায়েলের সাথে পরামর্শ করা হয়েছে বলেও জানান তিনি।

 

মার্কিন ওয়েবসাইট অ্যাক্সিওস ‘বিষয়টির সাথে পরিচিত সূত্র’কে উদ্ধৃত করে আলোচনার দিকে ইঙ্গিত করে একটি প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরেই এই মন্তব্য এলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031