ই-পাসপোর্ট অনলাইনে সিরিয়াল পাচ্ছেন না কুয়েত প্রবাসীরা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

ই-পাসপোর্ট অনলাইনে সিরিয়াল পাচ্ছেন না কুয়েত প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক ::

ইকামা নবায়ন করার জন্য পাসপোর্টের মেয়াদ নূন্যতম ০১ (এক) বছর থাকা অবস্থায় ই-পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কাউন্সির ও পাসপোর্ট ও ভিসাইকবাল আক্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো হয়, কুয়েত শ্রম আইন অনুযায়ী ইকামা শেষ হওয়ার তারিখের পরবর্তী ০১ (এক) বছরের মেয়াদ পাসপোর্টে বলবৎ থাকলে ইকামা নবায়ন করা যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, পাসপোর্টের মেয়াদ ০১ বছরের অধিক থাকা সত্ত্বেও অনেকে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করছেন। এর ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশী সংখ্যক ই-পাসপোর্ট আবেদন পাওয়া যাচ্ছে, যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশী। এই অবস্থায় ইকামা নবায়ন করার জন্য নূন্যতম ০১ বছর পাসপোর্টের মেয়াদ নাই, এরূপ প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার তারিখ সাক্ষাৎ সময় পাচ্ছেন না।

 

এই পরিস্থিতিতে যে সকল ব্যক্তির ইকামা নবায়ন করার জন্য পাসপোর্ট তৈরি বা নবায়ন করা জরুরী, তাদেরকে পাসপোর্ট তৈরি বা নবায়ন করার জন্য অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে এক বছর ইকামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে, এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই-পাসপোর্টের জন্য আবেদন না করার জন্য অনুরোধ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031