ইতালি, ১০ হাজার ছাড়ালো মৃত্যু

প্রকাশিত: 3:07 PM, March 29, 2020

ইতালি, ১০ হাজার ছাড়ালো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইতালি। দীর্ঘদিনের লকডাউন সত্ত্বেও করোনায় দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৯২ হাজারের বেশি। শুক্রবার দেশটিতে ৯১৯ জনের প্রাণহানির পর শনিবার ৮৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

গত ২২ মার্চের পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমে আসার প্রেক্ষিতে ইতালিয়ানরা আশা করেছিল ভয়াবহ এই করোনা ভাইরাসের প্রকোপ কমে আসছে। কিন্তু নতুন করে এই মৃত্যুর মিছিল তাদের সে আশা আশংকায় রূপ নিয়েছে।ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে শনিবার এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে আরো সময় ধরে ঘরে অবস্থান করার জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।এদিকে করোনা ভাইরাসের মূল কেন্দ্র ইউরোপ আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে। বিশেষ করে ইতালি আসন্ন অর্থনৈতিক ধ্বংসের হুমকির মুখে রয়েছে।

 

গত ১২ মার্চ থেকে দেশটির সবধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।অনেক চিকিৎসকরা বলছেন, ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আরো বেশি। কারণ কোভিড ১৯ এ মারা যাওয়ার সকল মৃত্যুর খবর জানাচ্ছে না রির্টারমেন্ট হোমগুলো। এছাড়া বাড়িতে যারা মারা যাচ্ছে তাদের খবরও অজানা রয়ে যাচ্ছে।পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে কন্টে সতর্ক করে বলেন, ২০০৮ সাল থেকে এ সংকট সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ইউরোপের ইতিহাসের এক সংকটকালীন মূহূর্তে আমরা দাঁড়িয়ে আছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30