হিথ্রো বিমানবন্দরের কাছে আগুন, নাশকতার আলামত পায়নি পুলিশ

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

হিথ্রো বিমানবন্দরের কাছে আগুন, নাশকতার আলামত পায়নি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক ::

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রো।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত এই বিমাবন্দরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শুক্রবার সকাল থেকে বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে যেই সাবস্টেশনের আগুনের কারণে বিমাবন্দর বন্ধ হয়েছে, সেখানে কোনো নাশকতার প্রমাণ পাননি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, এখন আংশিক চালু হয়েছে বিমানবন্দরটি। শনিবার থেকে পুরোপুরি কার্যক্রম চালাতে পারবে বলে আশাবাদী কর্মকর্তারা। এই অচলাবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখেরও বেশি যাত্রী।

 

বৃহস্পতিবার বিমানবন্দরের সংলগ্ন একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ত বিমানবন্দর হিথ্রো। ফলে ফ্লাইট পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়ে এবং নজিরবিহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা। প্রায় গোটা দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে ফের চালু হয় বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর হিথ্রো। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই বিমানবন্দরটি বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর।

এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা ফের শুরুর তথ্য নিশ্চিত করেছে হিথ্রো বিমানবন্দরের কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফের চালু করা সম্ভব হয়েছে ফ্লাইট পরিচালনা।

 

শিডিউল অনুসারে, শুক্রবার হিথ্রোতে উড্ডয়ন-অবতরণের কথা ছিল ১ হাজার ৩৫১টি ফ্লাইটের। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল।

 

বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এই বিভ্রাট নিয়ে তাদের কিছু করার ছিল না।  মেট্রপলিটন পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনায় সন্দেহজনক কিছু নেই। এটি একটি দুর্ঘটনা।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031