সাফ আয়োজিত প্যারিসে ঈদ মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সাফ আয়োজিত প্যারিসে ঈদ মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক ::

সলিডারিটি আজি ফ্রান্স (সাফ) এর আয়োজনে গত (২৩ মার্চ) রবিবার প্যারিসের রিপাবলিক চত্বরে ঈদ মেলা অনুষ্ঠিত হয়।

 

 

প্রবাস জীবনে, একটুখানি আনন্দের ছোঁয়ায় সাময়িকের জন্য হলেও জীবনকে রাঙিয়ে তোলার প্রয়াস হিসেবে সলিডারিতে আজি ফ্রান্স প্রতিবছর ঈদের আগ মুহূর্তে ‘বাণিজ্য মেলা : ঈদ বাজার’আয়োজন করে থাকে। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়।

 

পঞ্চম বারের মতো ‘বাণিজ্য মেলা : ঈদ বাজার’ আয়োজিত হলো প্যারিস শহরের প্রাণকেন্দ্র রিপাবলিক চত্বরে।

মেলার শুরুতেই সাফ প্রেসিডেন্ট, নয়ন এনকে, কতৃক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১০ টা থেকেই মেলার সকল অংশগ্রহণকারীর আগমনের মধ্য দিয়ে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন ছিল। কুইজ প্রতিযোগিতা, খেলা সহ বাচ্চাদের জন্য ছিল বিশেষ আয়োজন।মেলায় অংশগ্রহণকারী সকল প্রবাসীদের পদচারণায় সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত একটা আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, যাতে কিনা ক্ষণিকের জন্য হলেও স্বদেশের ঈদের আগ মুহূর্তের স্বাদ অনুভূত হচ্ছিল।
 

মেলায় প্রায় পঞ্চাশের অধিক স্টল ছিল এবং সন্ধ্যা আটটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930