কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক ::

যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ১ মাস সিয়াম সাধনার পর উৎসব মুখোর আমেজের মধ্য দিয়ে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। রবিবার ভোর ৫টা ৫৬ মিনিটে জুমা মসজিদসহ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুয়েত সিটির গ্রান্ড মসজিদে সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।এই মসজিদের ১০ হাজার পুরুষ ও ১ হাজার মহিলা নামাজ আদায় করেন।

 

প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের ১৮টি মসজিদের বাংলা ঈদের খুতবা পাঠ করে বাংলাদেশি খতিবগণ।এতে আশপাশের এলাকা থেকে বাংলাদেশিরা বন্ধুবান্ধব মিলে এবং স্ত্রী-সন্তানদের নিয়ে প্রবাসী পরিবারগুলো বাংলা খুতবা শুনতে ও ঈদের নামাজ আদায় করতে আসেন মসজিদে।

এ ছাড়া আবদালি, রিগাই, জাহারা অফরা, হাসাবিয়াসহ দেশটির উন্মুক্ত মাঠে বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।কয়েক হাজার প্রবাসী এই ঈদ জামাতে অংশগ্রহণ করেন।

 

ঈদ জামাত শেষে দেশে থাকা পরিবার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা।

Spread the love