ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়েমধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর।

 

রবিবার রাজধানী রোমের বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেস্তে, কর্ণেলিয়া, তরপিনাত্তারা ভাঙা দেওয়াল পার্ক, সেন্তেশেল্লে পিয়াচ্ছা মির্তি, আলবানো, মার্কোনী, অত্তাভিয়ানোসহ দেশটিতে মসজিদ ও খোলামাঠে প্রায় শতাধিক স্থানে এই ঈদের নামায আদায় করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা নামায এ অংশগ্রহণ করেছে।

 

এই সময়  রোমের সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতৃবৃন্দ রা বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শাস্তি কামনা করে দোয়া করেন এবং ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নয়ন শীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

রবিবার ছুটির দিন হবার কারনে, রাজধানীতে ঈদের জামাআত গুলোতে ছিল, উপচে পড়া ভীর। পুরুষ দের পাশাপাশি নারী শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জাতীয় ঈদগাহ মাঠে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটি রোমের আহ্বায়ক হাজী নূরে আলম, সদস্য সচিব আব্দুর রউফ ফকির, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, ইতালির বিএনপির সাবেক সভাপতি লকিত উল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930