জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালে ঝড়ে গেল রিপন মিয়া (২৪) নামের এক কলেজ ছাত্রের প্রাণ। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আসকর মিয়ার ছেলে। এ ঘটনায় মিরজু মিয়া (২৮) নামের আরেকজন আহত হন। তিনি একই গ্রামের সুনু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, ২৯ মার্চ রোববার রাণীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন মিয়া ও মিরজু মিয়া গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ওসমানীতে যাওয়ার পথেই হতভাগ্য রিপন মিয়ার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031