সৌদি আরবে নতুন ১৪টি গ্যাস ও তেলখনির সন্ধান

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

সৌদি আরবে নতুন ১৪টি গ্যাস ও তেলখনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক ::

সৌদি আরবের আরও ১৪টি নতুন গ্যাস ও তেল খনির সন্ধান মিলেছে।বিশ্বের বৃহত্তম তেল প্রতিষ্ঠান সৌদি আরামকো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও এম্পটি কোয়ার্টারে তারা এই খনিগুলোর সন্ধান পান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এই খনি আবিস্কারের ঘোষণা দেন। এগুলোর মধ্যে আটটি তেল খনি ও ছয়টি গ্যাস খনি।

 

পূর্ব প্রদেশে জাবুতে নতুন তেল খনি আবিষ্কৃত হয়েছে, যেখানে জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল হারে অত্যন্ত হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে। সায়াহিদ খনি থেকেও আশাব্যঞ্জক ফল মিলেছে—সায়াহিদ-২ কূপ থেকে প্রতিদিন ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে। এছাড়া আইফান-২ কূপ থেকে প্রতিদিন দুই হাজার ৮৪০ ব্যারেল হালকা তেল ও দৈনিক প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে।

প্রিন্স আবদুল আজিজ এই আবিষ্কারগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এগুলো সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031