কুয়েতে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

প্রকাশিত: 1:39 PM, June 3, 2025

কুয়েতে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

বিলাল উদ্দিন/কুয়েতঃঃ

বাংলাদেশের দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি ৮ বছর পূর্ণ করে নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বাংলা টিভির দর্শক ফোরামের উদ্যোগে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (৩০ মে) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সংগঠক ও বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সাবলীল উপস্থাপন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে।

 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, বিশিষ্ট সংগঠক ফয়েজ কামাল,মিঠুন সেলিম,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দীন খোকন, বিমল কান্তি, বিশিষ্ট সংগঠক ইন্জিনিয়ার ফরিদ উদ্দিন,আব্দুল হাই ভূঁইয়া,সুুরুক মিয়া, কামাল হোসেন।

 

উপস্থিত ছিলেন বাংলা টিভির দর্শক ফোরামের নেতৃবৃন্দসহ জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ, এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, এসএ টিভির সেলিম হাওলাদার, যমুনা টেলিভিশনের হেবজু মিয়া,মাই টিভির আল আমীন রানা, কালবেলা পত্রিকার পাভেল আহমদসহ কুয়েত প্রবাসী বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া ফোরামের সংবাদ কর্মীরা।

 

আলোচনা সভায় অতিথিরা ও দর্শক ফোরামের নেতারা বলেন, “বাংলা টিভি বিগত আট বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্পন্ন অনুষ্ঠান ও জনগণের বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। আমরা আশা করি, আগামী দিনগুলোতেও বাংলা টিভি আরও এগিয়ে যাবে।

 

বক্তারা বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করা বাংলা টিভি অল্প সময়েই দর্শকমহলে আস্থা অর্জন করে একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30