বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার চিন্তা ইন্দোনেশিয়ার

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার চিন্তা ইন্দোনেশিয়ার

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির বলেছেন, তাদের দেশে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা দ্রুত চালুর করার বিষয়ে পর্যালোচনা করা হবে। এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষ‍্যে কাজ করছে দুই দেশ।

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

 

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী বলেন, ইন্দো-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতেআগ্রহী তারা। উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস‍্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া। ভূ রাজনৈতিক দিক থেকে দু’দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয়। তাই বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930