ফ্রান্সে কমেছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

ফ্রান্সে কমেছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ফরাসি শরণার্থী সংস্থা অফপ্রা (OFPRA)–র ২০ জুন প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ২০২৪ সালে ফ্রান্সে বাংলাদেশি আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে বলে তথ্য উঠে এসেছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ফ্রান্সে বাংলাদেশিদের জমা দেওয়া আশ্রয় আবেদন সংখ্যা মাত্র ৬,৯৫১টি, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। ফলে শীর্ষ পাঁচ আবেদনকারী দেশের তালিকা থেকে বাংলাদেশ ছিটকে ষষ্ঠ স্থানে নেমে গেছে। উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে।

 

 

চলতি বছরে শীর্ষ আশ্রয়প্রার্থী দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান (১২,৩৭৮টি আবেদন), ইউক্রেন (১১,৮১৪), গিনি (১০,৩২৭), কঙ্গো (৯,৪৮১) এবং আইভরি কোস্ট (৮,৮৫১)।

 

 

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা ও প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশিদের মধ্যে আশ্রয়ের আবেদন কমেছে। ২০২৩ সালে দেশে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে অনেকেই ফ্রান্সে আশ্রয়ের আবেদন করেছিলেন বলে সে সময় ফরাসি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

 

 

২০২৪ সালে ফ্রান্সে মোট ১,৫৩,৭১৫টি আশ্রয় আবেদন জমা পড়ে, যার মধ্যে ১,৩০,০০০টি ছিল প্রথমবারের আবেদন। গড় সুরক্ষা প্রদানের হার ছিল ৩৯ শতাংশ, তবে বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ৮.৩৪ শতাংশ।

 

 

 

এ বছরে বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে মাত্র ৪৫৩ জনকে পূর্ণাঙ্গ রিফিউজি স্ট্যাটাস এবং ১৬৫ জনকে অস্থায়ী সুরক্ষা দেওয়া হয়েছে। বিপরীতে ৬,৭৮৯টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

 

জাতীয় আশ্রয় আদালত (CNDA)-এ আপিলের সুযোগ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি প্রত্যাখ্যানের হার বাড়তে থাকায় ফ্রান্সে বাংলাদেশিদের জন্য আশ্রয় পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031