মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-২

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-২

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ । শনিবার দুপুরে মধ্যনগর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

 

গ্রেপ্তারকৃরা হলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলার চান্দালিপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী ওয়ারেন্টভুক্ত মালা আক্তার ও টেপিরকোনা গ্রামের আব্দুল গণি হরফে মোঃকাছা মিয়ার পুত্র টিটু মিয়া।

 

 

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিবুর রহমান বলেন, আজ দুপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইজন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

 

 

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31