ধর্মপাশায় কামরুলের জনসভায় জনতার ঢল

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

ধর্মপাশায় কামরুলের জনসভায় জনতার ঢল

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনো=য়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর জনসভায় জনতার ঢলে পরিণত হয়েছে। 

 

গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত জনসভায় বৈরী আবহাওয়ায় মুশলধারে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে মিছিল করে আসা দু’সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক। ছুটে এসেছে সাধারণ জনতা। শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দীর্ঘক্ষণ বৃষ্টি উপেক্ষা করে কাক ভেজা হয়ে শুনেছে বক্তব্য। সভাস্থল ছিল জনতায় ঠাসা। সভাস্থল  ছাড়িয়ে লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কজুড়ে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ও বারান্দায়। 

 

জনসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা  বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক , আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক এস এম রহমত,যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টু, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু,কায়সার চৌধুরী ও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031