সিলেটে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকদের ভোগান্তির দ্রুত দূর করার আহবান

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

সিলেটে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকদের ভোগান্তির দ্রুত দূর করার আহবান

জেলা প্রতিনিধিঃঃ

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর বরাবরে সিলেটে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকদের ভোগান্তির দ্রুত দূর করার আহবান জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

 

উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম বরাবরে মেইল পাঠিয়েছেন নেতৃবৃন্দ।

 

ইমেইল বার্তায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশের ন্যায় গ্যাস ও বিদ্যুতের অপচয় ও দুর্নীতি ও ভোগান্তি দূর করার লক্ষ্যে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু হয়। গ্যাসের প্রিপেইড মিটার খুবই উন্নতমানের। গ্যাসে সম্মানিত গ্রাহকগণ সহজেই রিচার্জ করতে পারেন এবং কোন ভোগান্তিতে পড়তে হয় না। কিন্তু বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রিচার্জ করার সময় ২০০ ডিজিট নাম্বার তোলা, লক হওয়া সহ নানা ভোগান্তিতে বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ।

 

গত ১৪ জুলাই-২০২৫, সোমবার সিলেটে প্রায় ২০ হাজার বিদ্যুতের প্রিপেইড মিটারের সম্মানীত গ্রাহক সার্ভার সমস্যায় পড়েন। সার্ভার ডাউন হওয়ায় সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা দীর্ঘ সময় রিচার্জ করতে পারেননি। সিলেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকদের এ বিষয়ে কোন আগাম তথ্য সরবরাহ করেননি। বরং কর্তৃপক্ষ মিটার পরিবর্তনের কথা বলেন। যার কারণে প্রিপেইড মিটারের গ্রাহকগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন।

 

নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহঃ) এর পুণ্যভূমি, শ্রীচৈতন্যের লিলাভূমি, স্বাধীনতা সংগ্রামের প্রধান সেনাপতি বঙ্গবীর এম.এ.জি ওসমানীর জন্মভূমি ও রক্তাক্ত জুলাই-আগস্টের দুনিয়া কাপানো গণঅভূত্থানে শাহাদৎ বরণকারী শহীদ সাংবাদিক এটিএম তোরাব, শাবি ছাত্র রোদ্রো’র স্মৃতি বিজড়িত সিলেটের প্রতি সম্মান দিয়ে অনতিবিলম্বে বিদ্যুতের প্রিপেইড মিটারের নানাবিদ ভোগান্তি দূর করে, গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুতে প্রিপেইড মিটার স্থাপনের ব্যবস্থা গ্রহণে মাননীয় উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উল্লেখ্য, ২০১২ সাল থেকে অসংগঠিত নির্দোষ সরল প্রাণ গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত এবং মূল্য কমানো সহ নানাবিদ সমস্যা সমাধানের লক্ষ্যে রাজপথে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে সিলেটে অত্র সংগঠন কাজ করে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের ব্যাপারে এই সংগঠন প্রথম থেকেই রাজপথে গণআন্দোলন ও গণসচেতনতায় কাজ করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031