সুনামগঞ্জ সুপার কার্যালয় থেকে ৭ পুলিশ সদস্যকে র‍্যাবে বদলী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

সুনামগঞ্জ সুপার কার্যালয় থেকে ৭ পুলিশ সদস্যকে র‍্যাবে বদলী

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের অধীনে ৭ পুলিশ সদস্যকে র্যাবে বদলীর ছাড়পত্র প্রদান করেছেন পুলিশ সুপার তোফায়েল আহমদ।

 

পুলিশ সুত্র জানায়, গত ১৫ জুলাই সুনামগঞ্জ পুলিশ সুপারের অধীনে থানা,কোর্ট ও ডিএসবি থেকে ৭জনকে প্রেষনে র্যাবে বদলীর নিমিত্তে মনোনিত করা হয়েছে।

 

তারা হলেন—বিশ্বম্ভরপুর থানা এসআই ইয়াছিন মিয়া, ডিএসবি’র মো: আমির হোসেন, তাহিরপুর থানার এসআই আবির দাশ, ডিবি’র সাব্বির আহসান, ধর্মপাশা ছকি কোর্টের এএসআই মো: জসিম উদ্দিন খান, সদর মডেল থানার এএসআই মো: সাইফুল ইসলাম ও সুনামগঞ্জ সদর কোর্টের এএসআই রাশেদ উদ্দিন।

 

সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমদ বদলীর সত্যতা নিশ্চিত করে জানান, ৭জন পুলিশ সদস্যকে র্যাবে প্রেরণ বদলীর জন্য মনোনিত করা হয়েছে। তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে র্যাব প্রধান কার্যালয়ে যোগদান করতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31