জগন্নাথপুরে এনসিপির লিফলেট বিতরণ করে প্রচারণা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

জগন্নাথপুরে এনসিপির লিফলেট বিতরণ করে প্রচারণা

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
আগামী ২৫ জুলাই সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা সফলের লক্ষ্যে জগন্নাথপুর পৌর শহরে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়েছে এনসিপি ও যুবশক্তি।

 

২১ জুলাই সোমবার বিকেলে জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য আমিনুল হক সিপন ও আলী হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করে প্রচালনা চালানো হয়েছে।

 

এ সময় জগন্নাথপুর উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।

 

পরে সুনামগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রাকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্লোগান দেন সমবেত নেতৃবৃন্দ।

 

এ সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপি নেতা ডাঃ এস এইচ রানা, কাইয়ুম, হেলাল, শেখ সাফুয়ান আহমেদ, সোহাগ আহমেদ, মাহমুদুল হাসান তুহিন, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের সুনামগঞ্জ জেলার যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, নুর আলম চৌধুরী, কাউছার তালুকদার, সাফওয়ান, ওসামা, মাহদী প্রমূখ।

 

 

Spread the love