ধর্মপাশায় বেরিকান্দী গ্রামবাসীর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

ধর্মপাশায় বেরিকান্দী গ্রামবাসীর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দী গ্রামবাসীর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় বেরিকান্দী গ্রামবাসী প্রতিবাদ সভা আয়োজন করেন।

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভূক্তভোগী মোস্তাকিম, রফিকুল চৌধুরী, লিটন মিয়া, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, অনিক, শাহজাহান, দেলোয়ার হোসেন তালুকদার প্রমূখ।

 

বক্তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সুবিচার প্রার্থনা করেন।

 

জানাযায়, উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী মো: মোস্তাকিম (২৪)  গত  শনিবার পাইকুরাটি গাছতলা বাজার হইতে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলে জিংলীগড়া বেরিকান্দি রাস্তার মাঝামাঝি আনুমানিক বেলা ৬ ঘটিকার সময় জিংলীগড়া গ্রামের রেজাউল করিম, আশরাফুল, মুজাহিদ, মাদকদ্রব্য সেবন করে রাস্তার মাঝে ওই হুুল্লা চিৎকার শুরু করে আমি বাড়িতে যাওয়ার পথে রাস্তা সরে দাঁড়ানোর বাধা দিলে  তিন জনে ধরে নাকে মুখে কিল ঘুষি শুরু করে,  ২ লক্ষ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে চিৎকার করে।

 

মাসুদ মিয়াকে ফোন দেওয়ার পর তিনি ১৫/২০মিনিট পর ঘটনাস্থলে আসে তার উপস্থিতি দেখে সন্ত্রাসীগণ চিৎকার করে বলে এ ব্যাপারে কাউকে জানালে তোকে খুন করবো বলে চলে যায়। গ্রাম্য লোকজন গণ্যমান্য ও মেম্বারের সহিত সালিশের মাধ্যমে নিরসনের চেষ্টা করে এর কোন প্রতিকার হয়নি। সুবিচারের স্বার্থে গত সোমবার ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দাখিল করি।

 

অভিযুক্ত রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শক্রতার জের ধরে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার সাথে আমাদের কোন সর্স্পক নেই।

 

এ ব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930