সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নতুন করে মঙ্গলবার সকাল ১১ টায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ১৭ সদস্য বিশিষ্ট ও ৬ জন উপদেষ্টা হিসেবে ২ বছরের জন্য কমিটির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল আউয়াল মিজবাহ ও সম্পাদক হয়েছেন মোঃ আল আমিন।
২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ৭ টায় ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
২৯ শে জুলাই সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে আন্যান দের মাঝে রয়েছেন, সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির, এম.এম.এ. রেজা পহেল, মোঃ সাইফ উল্লাহ্। যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন খোকা এবং সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোছাব্বির এবং সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না। দপ্তর সম্পাদক হয়েছেন জেনারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন জহিরুল এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জুবায়ের শামীম।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ ইসহাক মিয়া ও জাকিয়া সুলতানা।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- মোঃ গোলাম জিলানী প্রধান শিক্ষক, চামারদানি উচ্চ বিদ্যালয়, নূর ইসলাম প্রধান শিক্ষক মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ শাহিন উদ্দীন অধ্যক্ষ লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ, মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা; গোলাম জিলানী প্রভাষক, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ এবং রমাপদ চক্রবর্তী সাবেক সহকারী প্রধান শিক্ষক , মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ। তাদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রেসক্লাবের কাজ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন মু. নাজমুল হুদা তালুকদার অতিরিক্ত সরকারি কৌঁসুলি, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট। নতুন কমিটির অন্যান্য সদস্যরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের নতুন নেতৃত্ব মধ্যনগরে উন্নয়ন হুলুদ সাংবাদিকতার অবসান, দূর্নিতি মুক্ত সমাজ গঠন, সত্য বস্তুু নিষ্ট সংবাদ তুলে ধরা ও গণমানুষের কল্যানে অগ্রনী ভূমিকা রাখবে।