বালু-পাথর খেকোদের যে বার্তা দিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

বালু-পাথর খেকোদের যে বার্তা দিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসন

লন্ডন বাংলা ডেস্ক::

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসন। সুনামগঞ্জে যেন কেউ বালু ও পাথর উত্তোলন না করে, সে জন্য এই সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে এই সতর্কবার্তা দেয়া হয়।

 

এতে বলা হয়, সম্প্রতি সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সর্তক থাকতে হবে। এমন ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে দ্রুততম সময়ে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।

 

এরআগে বিজিবির পক্ষ থেকেও সতর্কবার্তা দিয়ে যাদুকাটা ও সুরমা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় বালু, পাথর লুট ও পর্যটন স্পটের সৌন্দর্য রক্ষায় বিজিবি তৎপর আছে বলে জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31