কানাইঘাটে চাচাতো ভাইয়ের হাতে খুন : জমি নিয়ে বিবাদে আহত ৫

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

কানাইঘাটে চাচাতো ভাইয়ের হাতে খুন : জমি নিয়ে বিবাদে আহত ৫

লন্ডন বাংলা ডেস্ক::

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল রাঙ্গারাই গ্রামে চাচাতো ভাইয়ের হামলায় নুরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ পাঁচ সন্তান গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল আহমদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে নুরুল ইসলামের এক শিশু সন্তান বাবুল আহমদের সীমানায় মলত্যাগ করলে বিষয়টি কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবুল আহমদ, তার ছেলে মুমিন আহমদ ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়।

 

 

এসময় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিনা বেগম এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

 

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন জানান, নিহত নুরুল ইসলাম ছিলেন হতদরিদ্র ও নিরীহ একজন দিনমজুর। তিনি স্থানীয় চতুল বাজারে শ্রমিকের কাজ করতেন। তার নয় সন্তান রয়েছে।

 

 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 

এদিকে খবর পেয়ে রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেইন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031