সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক

প্রকাশিত: 5:09 PM, September 17, 2025

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক
প্রতিনিধি/সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাশতলা বিউপির টহলদল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই অবৈধ গরুর চালান জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বাঁশতলা বিওপির টহলদল সীমান্তের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে। আটক গরুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
আটক গরুর চালান প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031