সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগর::
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়াস্থ আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন ওসমানীনগর উপজেলার সহ সভাপতি মাওলানা আসকর আলী(রহঃ) এর স্বরণে খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আহমদিয়া দাখিল মাদ্রাসার মসজিদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন, আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া‘র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সৈয়দ সুলতান আহমদ।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আব্দুল আহাদের পরিচালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, চান্দাইপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ আল মাহমুদ, সাহকারী অধ্যক্ষ মাওলানা সাদিকুর রহমান শিবলী, আলহাজ্ব মিনা বেগম নুরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুল ওদুদ চৌধুরী, শাহ-সুলেমান করণী দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুল মতিন গজনবি, মাধবপুর ও গালিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি হুমায়ুনুর রহমান লেখেন, তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষক শহিদ উল্যাহ, থানাগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল, আহমদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট মরহুম আসকর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আশফাক আহমদ ইবনে আলী।
মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আব্দাল মিয়া, সদস্য কয়েছ আহমদ, সাইফুল ইসলাম আনা, সজ্জাদ আলী, গিয়াস উদ্দিন, মাওলানা জায়েদুর রহমান, হাবিবা খানম, প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইসলাম ও দ্বীণ শিক্ষার প্রচার ও প্রসারে আজীবন কাজ করে গেছেন আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মরহুম আসকর আলী। তিনি ইসলামের সঠিক বার্তা পৌছে দিতে কাজ করেছেন আমৃত্যু। মরহুমের মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা অপুরণীয়।
আলোচনা সভা শেষে আহমদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট মরহুম আসকর আলীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কাজী রফিক আহমদ ছায়েবজাদায়ে ইছামতি।