সিলেট |
প্রকাশিত: 7:22 PM, September 17, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টম্বর) সকালে চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজনরা চাচ্ছে বিনা ময়না তদন্তে লাশ দাফন করতে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’