দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 7:05 PM, September 18, 2025

দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক::

তারা নানাবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু তবু শেষ রক্ষা হলোনা। গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার ও রাজবাড়ীর দুই নেতা।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

 

দুপুরের দিকে মৌলভীবাজার শেরপুর এলাকা থেকে কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাককে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, কক্সবাজার সদর থানায় একাধিক মামলার আসামি মোস্তাক গ্রেপ্তার এড়াতে অনেকদিন ধরে মৌলভীবাজারের শেরপুর এলাকায় লুকিয়ে ছিলেন। আত্মগোপনে থাকার সময় তিনি স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

অপরজন ছাত্রলীগের সাবেক নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামী মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫)।
 

বুধবার দুপুর পৌণে ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাব্বি চৌধুরী রাজবাড়ী শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সদস্য।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল গোলচত্বরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জড়ো হন।

 

বিকেল ৩টা ৪৫ মিনিটে রাব্বি চৌধুরীসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও গাছের ডাল ছিল। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।
 

পুলিশ জানায়, তদন্তে রাব্বি চৌধুরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

 

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মিকাইল হোসেন বুধবার দুপুরে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করেন। বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। রাব্বির বিরুদ্ধে সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031