ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিনিধি/ওসমানীনগর::

সিলেটের ওসমানীনগর উপজেলার থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান, পুরুষ্কার বিতরণ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) করা উদযাপন হয়েছে।

 

বৃহস্পতিবার দিনব্যাপি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ডা. শহীদ আহমদ বোগদাদী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ।

 

থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সায়েম উদ্দিন শিকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এখন আলিম পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। ইসলাম ও দ্বীণী শিক্ষার প্রসারে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার অবদান অপূরণীয়। প্রবাসী ও স্থানীয়দের সহযোগীতায় মাদ্রাসা শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন স্থানে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক শিক্ষা বিস্তারের মাদ্রাসার অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।

 

মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আশিকুর রহমানের পরিচালনা পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মলিক, আক্তার মিয়া মিনছার, সদস্য আলহাজ্ব মকবুল আলী, জেলা প্রাথমিক বিদ্যলয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষা অনুরাগী সদস্য আলহাজ্ব নেছাওর আলী, সদস্য খালেদ আহমদ, সাবেক সদস্য রকিব আলী, শহিদুল ইসলাম, ইকবাল আহমদ রুনু, সমাজসেবক কাজী আলী, জগলু মিয়া নাজমুল ইসলাম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031