ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

আন্তজাতিক ডেস্ক ::

নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। সন্দেহজনক ড্রোনের উপস্থিতির কারণে অসলো এবং কোপেনহেগেনের বিমানবন্দর বন্ধ করে দেওয়ার এক দিন পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

 

 

পুলিশ কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ধারণা বিস্ফোরণটি একটি পুঁতে রাখা হাতবোমা থেকে ঘটেছে। ঘটনাস্থলে অবিস্ফোরিত বিস্ফোরক পাওয়া গেছে। গ্রেনেডটি একটি ট্রামলাইনে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে।

 

 

রয়টার্স ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার নরওয়েজিয়ান পুলিশ জানিয়েছে, তারা মধ্য অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্ত করছে। লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য সতর্ক করে বলেছে, সেখানে আরও বিস্ফোরক থাকার সম্ভাবনা রয়েছে।

 

ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রয়াল প্যালেস রয়েছে। ইসরায়েলি দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনাস্থলে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমান্ডার ব্রায়ান স্কটনেস নিশ্চিত করেছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ অন্যান্য ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনা তদন্ত করছে। তাই এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হননি এ কর্মকর্তা।

তিনি বলেন, আমরা একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি এবং অন্যান্য ব্যক্তিদের খোঁজার পাশাপাশি আরও তথ্য অনুসন্ধান করছি। আমাদের অনুমান হলো, অপরাধীরাই অন্যান্য অপরাধীর বিরুদ্ধে একটি এজেন্ডা তৈরি করেছে। তবে আমরা কোনো কিছু উড়িয়ে দিতে পারি না। সম্ভাব্য সব মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930