সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৭ জন নিহত হয়েছে।কারাক জেলায় চালানো এই অভিযানে নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিল বলে দাবি করেছে পাকিস্তান সরকার।
কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে অর্থাৎ গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে টিটিপির আরও ১৩ জন সদস্য নিহত হয়েছিলেন।
খাইবার পাখতুনখোয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। এই প্রদেশটি পাকিস্তানের তালেবানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর ঘাঁটি অঞ্চল। প্রায়ই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে সরে যাওয়ার কাবুল দখল করে তালেবান। এ গোষ্ঠীটির ক্ষমতা গ্রহণের পর ওই বছর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সহিংসাত বেড়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |