সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।আজ বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।’
তিনি বলেন, নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।