সিলেট |
প্রকাশিত: 2:24 PM, March 31, 2020
ডেস্ক রিপোর্টঃঃ
কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ওই বাংলাদেশির নাম কোরবান আলী।
গত ২৪ মার্চ কোরবান আলী মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। গতকাল সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।
কোরবান আলী ঢাকার সাভার উপজেলার রেজাউল করিম ও হালিমা বেগমের সন্তান।