জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহার এর গণসংযোগ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহার এর গণসংযোগ

প্রতিনিধি / জগন্নাথপুর ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি গরীব দুঃখি মেহনতি মানুষের বন্ধু বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এমএ কাহার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেছেন।

 

৯ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এছাড়া পথচারী জনতার সঙ্গেও তিনি কুশল বিনিময় করেছেন।

 

 

ব্যবসায়ী ও জনতার সঙ্গে গণসংযোগকালে তিনি সবার দোয়া ও ভালবাসা কামনা করেন। জবাবে উৎসুক জনতা তাঁকে সাদরে গ্রহণ করেন। এ সময় সুহেল হোসাইন, জুয়েল আহমদ, মকবুল হোসেন, নুরুল মিয়া সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31