এমসি কলেজের ক্যান্টিন পুনরায় খোলার দাবি ছাত্রদলের

প্রকাশিত: 7:52 PM, October 12, 2025

এমসি কলেজের ক্যান্টিন পুনরায় খোলার দাবি ছাত্রদলের

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পুনরায় ক্যান্টিন চালুর দাবি জানিয়েছে ছাত্রদল। এ বিষয়ে কলেজ অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দিয়েছেন তারা।

 

 

 

রবিবার (১২ অক্টোবর) কলেজ অধ্যক্ষের নিকট এ আবেদনপত্র জমা দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম) ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান (জুনেদ)।

 

 

আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে কলেজের ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা খাবার সংগ্রহের জন্য ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন, এতে সময় নষ্ট হচ্ছে ও ক্লাসে বিঘ্ন ঘটছে।

 

 

তারা আরও বলেন, ক্যাম্পাসে বিশুদ্ধ খাবারের অভাব শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এমনকি অনেক শিক্ষকও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

 

ছাত্রদল নেতারা কলেজ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এমসি কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন পুনরায় চালুর ব্যবস্থা নিতে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031